৫ টি জিনিসের মূল্যায়ন সম্পর্কে রাসূল (সা:) এর হাদিস




عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الأودي (رض) قال : قَالَ رَسُولُ الله صلى الله عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ : اغْتَلِمَ خَمْسًا قَبْلَ خَمْسٍ : شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ وصحتك قبل سفيك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتِكَ قَبْلَ مَوْتِكَ.

 رَوَاهُ التَّرْمِذِي مرسل


সংকলন তথ্য: আলোচ্য হাদীসটি প্রখ্যাত হাদীসবিশারদ শায়খ ওয়ালিউদ্দীন আল খতিব (রহ.) সংকলিত 'মিশকাতুল মাসাবীহ' হাদীসগ্রন্থের كِتاب الزقاق থেকে সংগৃহীত।


হাদীস প্রসঙ্গ: মানবতার মহান শিক্ষক মহানবী হযরত মুহাম্মাদ (সা.) সাহাবীগণের নানা জিজ্ঞাসার আলোকে বিভিন্ন সময় খুব সুন্দর সুন্দর উপদেশ প্রদান করতেন। আলোচ্য হাদীসে অনুরূপ পাঁচটি উপদেশের বিষয়ে আলোকপাত করা হয়েছে।


হাদীসের অনুবাদ: হযরত আমর ইবনে মায়মুন আল আওদী (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে নসিহতস্বরূপ বললেন, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি কাজকে গনীমত মনে কর। 

১. তোমার বার্ধক্যের পূর্বে যৌবনকে।

২. রোগগ্রক হওয়ার পূর্বে সুস্বাস্থ্যকে।

৩. দরিদ্রতার পূর্বে অভাবমুক্ত থাকাকে।

৪. ব্যস্ততার পূর্বে অবসর সময়কে। এবং

৫. মৃত্যুর পূর্বে জীবনকে। 

(ইমাম তিরমিযী (রহ.) মুরসাল হিসেবে হাদীসটি বর্ণনা করেছেন)


সমাপনী: হাদীসে যে পাঁচটি উপদেশের কথা বলা হয়েছে, এগুলোর প্রতি কেউ গুরুত্বসহকারে আমল করলে দুনিয়াতে শান্তি ও সমৃদ্ধি লাভ করবে এবং আখেরাতে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে স্থায়ীভাবে মুক্তি লাভ করবে।



🖋️ MD. Monirul Islam